তুষিকে টেনে নাচালেন চঞ্চল, গিয়াস উদ্দিন সেলিম বুকে টেনে নিলেন পরিচালককে

 চঞ্চল চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম

চঞ্চল চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘হাওয়া’ সিনেমার প্রথম গান ‘সাদা সাদা কালা কালা’। ইতিমধ্যে গানটি ভাইরাল হয়েছে। দেশের শহর–নগর থেকে প্রত্যন্ত অঞ্চলের দর্শকদের মুখে মুখে এখন ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী/ বসন্তকালে তোমায় বলতে পারিনি’ গানটি। এই গান দিয়ে সিনেমার এমন প্রচারণায় খুশিতে ভাসছে ‘হাওয়া’ সিনেমাটির টিম। সম্প্রতি সিনেমার প্রচারণায় ‘হাওয়া’ টিম আয়োজন করেছিল আড্ডার। সেখানে ‘হাওয়া’ গাওয়া হবে না, তা কি আর হয়! চঞ্চলের কণ্ঠে গানটি দিয়েই জমে গেল আড্ডা। গানে সিনেমাটির অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে নাচলেন চঞ্চল। অন্যদিকে গানটির এমন সাফল্যে পরিচালককে বুকে টেনে নেন গিয়াস উদ্দিন সেলিম।পরিচালক মেজবাউর রহমান সুমন

পরিচালক মেজবাউর রহমান সুমন
ছবি: সংগৃহীত

অভিনেতা চঞ্চল চৌধুরী আড্ডায় গাওয়া গানটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘“হাওয়া” সিনেমার অফিসে “হাওয়া” নিয়ে আড্ডা চলছে। সিনেমা হলে শুভমুক্তি ২৯ জুলাই। “ক্যামেরাশ্রম”–এর‍ পক্ষ থেকে “হাওয়া”র জন্য এভাবেই শুভকামনা।’ আড্ডায় খুব উচ্ছ্বাস নিয়ে গানটি গাইতে দেখা যায় চঞ্চলকে। একসময় আড্ডায় অংশ নেওয়া নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, মেজবাউর রহমান সুমন, ক্যামেরাম্যান রাশেদ জামান, অভিনেত্রী নাজিফা তুষিসহ ১৫ /২০ জনের দল ঠোঁট মেলান। গানটি গাইতে গাইতেই একপর্যায়ে সিনেমাটির নায়িকা নাজিফা তুষিকে টেনে নেন চঞ্চল চৌধুরী। গানের সঙ্গেই তাঁদের নাচ আরও আকর্ষণীয় করে তোলে গানটিকে। গানটি উপভোগ করছিলেন খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। পাশেই দাঁড়িয়েছিলেন ‘হাওয়া’ সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন। গিয়াস উদ্দিন সেলিম তাঁকে জড়িয়ে বুকে টেনে শুভকামনা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন