৭ মার্চ, ১৫ আগস্ট এবং আরও কিছু জাতীয় দিবস বাতিল করা হচ্ছে।

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ এবং ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
৭ মার্চ, ১৫ আগস্ট এবং আরও কিছু জাতীয় দিবস বাতিল করা হচ্ছে


আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে এই আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

পোস্টের তথ্য অনুসারে, যেসব দিবস বাতিল হচ্ছে, সেগুলো হলো—

ঐতিহাসিক ৭ মার্চ

১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস

৫ আগস্ট: শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী

৮ আগস্ট: শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী

১৫ আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস

১৮ অক্টোবর: শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস

৪ নভেম্বর: জাতীয় সংবিধান দিবস

১২ ডিসেম্বর: স্মার্ট বাংলাদেশ দিবস


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন