বিচারের দাবিতে ছাত্রলীগের একাংশের মিছিল

 ক্যাম্পাসে ছাত্রীকে যৌন নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের অনুসারীরা। আজ বেলা সাড়ে তিনটায় প্রশাসনিক ভবনের সামনে

ক্যাম্পাসে ছাত্রীকে যৌন নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের অনুসারীরা। আজ বেলা সাড়ে তিনটায় প্রশাসনিক ভবনের সামনে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। আজ বৃহস্পতিবার রাত আটটায় মিছিলটি শুরু হয়। এতে ৯ উপপক্ষের কয়েক শ নেতা–কর্মী অংশ নেন৷ এ ৯ উপপক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে কাটা পাহাড় রাস্তা হয়ে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতা–কর্মীরা, ‘আমাদের ক্যাম্পাস অনিরাপদ কেন, প্রশাসন জবাব চাই’, ‘দোষীরা চিহ্নিত না কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি মোদের একটাই, নিরাপদ ক্যাম্পাস চাই’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষে বিভক্ত। একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী। আরেকটি পক্ষ হচ্ছে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। ছাত্রলীগের এই দুই পক্ষের মধ্যে ক্যাম্পাসে রয়েছে ১১টি উপপক্ষ। এর মধ্যে দুটি উপপক্ষ মহিবুলের অনুসারী। বাকি ৯টি উপপক্ষ নাছিরের অনুসারীদের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন